ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি আপ ট্রেন রেখে নিখোঁজ হন চালক। এ ঘটনায় ট্রেনের যাত্রীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ করতে থাকেন।
শিরোনাম
প্রকাশ: ০০:১৭, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৩৭, ৩১ জুলাই ২০২৬
ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাড়ি আপ ট্রেন রেখে নিখোঁজ হন চালক। এ ঘটনায় ট্রেনের যাত্রীরা উত্তেজিত হয়ে বিক্ষোভ করতে থাকেন।
ট্রেনের যাত্রী বাপ্পী বলেন, আগামীকাল (শুক্রবার) আমার বিসিএস পরীক্ষা। সময়মতো পৌঁছাতে না পারলে পরীক্ষা দেওয়া হবে না।
মোবারকগঞ্জ রেলস্টেশন মাস্টার শাহজাহান আলী জানান, খুলনা থেকে ছেড়ে সাগরদাড়ি ১৬১ আপ ট্রেনটি ৬টা ৭ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছায়। নিয়মানুযায়ী ২ মিনিট দাঁড়িয়ে থাকার পর ক্লিয়ার দেওয়া হয়। কিন্তু সেখানে চালকের ইঞ্জিনে গিয়ে দেখা যায় দরজা বন্ধ, ইঞ্জিনও বন্ধ। এরপর থেকে তাকে খোঁজাখুঁজি শুরু হয়।
তিনি বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ।