ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩

তারিখ পরিবর্তন, ১ আগস্ট অনুষ্ঠিত হবে রেলওয়ে এমপ্লয়ীজ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ১৬:৫৮, ৩০ জুলাই ২০২৬

তারিখ পরিবর্তন, ১ আগস্ট অনুষ্ঠিত হবে রেলওয়ে এমপ্লয়ীজ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভা

অনিবার্য কারণবশত বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা-২০২৬-এর তারিখ পরিবর্তন করা হয়েছে।

সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বঘোষিত ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) এর পরিবর্তে আগামী ১ আগস্ট ২০২৬ (শনিবার) দুপুর ১টা থেকে চট্টগ্রামের খুলশী কনভেনশন সেন্টারের *ইছামতি হলে*(জাকির হোসেন রোড, ফয়েজ লেক, টেলিভিশন কেন্দ্রের বিপরীতে) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত জনাব হাবিবুর রশিদ, এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন।

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সভাপতি আব্দুস সাত্তার সেলিম এবং সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন রতন  এক বিজ্ঞপ্তিতে সোসাইটির সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ জানিয়েছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন