ঢাকা, শনিবার, ০৮ আগস্ট ২০২৬

২৩ শ্রাবণ ১৪৩৩

গফরগাঁও স্টেশনে কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ: ১০:০৪, ৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:০৫, ৭ আগস্ট ২০২৬

গফরগাঁও স্টেশনে কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

গফরগাঁও স্টেশনে কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা–ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

ফরহাদ হোসেন রাজ 
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনের ঠিক পেছনের ৩ টি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনার পর ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি গফরগাঁও স্টেশনে ঢোকার সময় হঠাৎ ইঞ্জিনের পেছনের বগিটি লাইন থেকে নেমে যায়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও লাইন সচল করার কাজ শুরু করে।
দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ময়মনসিংহ এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, লাইনচ্যুত বগি উদ্ধার এবং রেললাইন পরীক্ষা-নিরীক্ষা শেষে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন