ঢাকা, বুধবার, ০৫ আগস্ট ২০২৬

২০ শ্রাবণ ১৪৩৩

সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুতির প্রভাব: ঢাকা থেকে সিল্কসিটি এক্সপ্রেস প্রায় ৬ ঘণ্টা বিলম্বে ছাড়ার সম্ভাবনা

প্রকাশ: ১৪:৩৯, ৪ আগস্ট ২০২৬

সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুতির প্রভাব: ঢাকা থেকে সিল্কসিটি এক্সপ্রেস প্রায় ৬ ঘণ্টা বিলম্বে ছাড়ার সম্ভাবনা

রাজশাহী থেকে ঢাকা অভিমুখী 
সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৪) ট্রেনের একটি কোচ আজ সকাল ১১টা ৫ মিনিটে শহীদ এম. মনসুর আলী রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেল চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেসও নির্ধারিত সময়ের তুলনায় উল্লেখযোগ্য বিলম্বে ছাড়বে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটির সামনের দিক থেকে ৬ নম্বর কোচের দুটি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঈশ্বরদী থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন এখনও রওনা দেয়নি। তবে অল্প সময়ের মধ্যেই উদ্ধার অভিযান পরিচালনার জন্য রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে, লাইনচ্যুতির কারণে ঢাকা থেকে আজ দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়ার নির্ধারিত সিল্কসিটি এক্সপ্রেস সম্ভাব্য রাত ৮টা ৩০ মিনিটে যাত্রা শুরু করবে। অর্থাৎ ট্রেনটি প্রায় ৬ ঘণ্টা বিলম্বে ছাড়তে পারে।

এছাড়া ঢাকা অভিমুখী চিলাহাটি এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেসও কিছুটা বিলম্বের মুখে পড়তে পারে। তবে উদ্ধার কাজ দ্রুত শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন