ঢাকা, বুধবার, ০৫ আগস্ট ২০২৬

২০ শ্রাবণ ১৪৩৩

কাশিয়ানী রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার; মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা

গোপালগঞ্জ সংবাদ দাতা:- আল ইমরান 

প্রকাশ: ১৬:০৪, ৪ আগস্ট ২০২৬

কাশিয়ানী রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার; মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা

গোপালগঞ্জের কাশিয়ানী রেলস্টেশনে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪'আগস্ট) সকাল ১১টার দিকে স্টেশন প্ল্যাটফর্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কে বা কারা অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে স্টেশনে রেখে যায়। উপস্থিত লোকজন তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীদের ধারণা, মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি কাশিয়ানী রেলস্টেশনে রয়েছে।

কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। রেলওয়ে পুলিশের ময়নাতদন্ত ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন