শিরোনাম
প্রকাশ: ১০:১০, ৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:১৮, ৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন আজ (৬ আগস্ট) রেলওয়ে জেনারেল হাসপাতাল, ঢাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান চিকিৎসা কর্মকর্তা (পূর্ব), বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) ঢাকা, বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা, সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট এবং অন্যান্য টেকনিক্যাল সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মহাব্যবস্থাপক (পূর্ব) প্রকল্প অফিসে ঢাকা–টঙ্গী–জয়দেবপুর এবং ঢাকা–নারায়ণগঞ্জ রেল প্রকল্পের প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পৃথক সভায় অংশ নেন। সভায় ডিআরএম ঢাকা এবং ঢাকা বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সময়ে রেলপথে ব্লক প্রদান, নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিতকরণ এবং চলমান প্রকল্পগুলোর কাজের অগ্রগতি আরও ত্বরান্বিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নে কাজ করার আহ্বান জানানো হয়।