ঢাকা, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

২১ শ্রাবণ ১৪৩৩

আহত মোস্তাকিমের চিকিৎসার খোঁজখবর নিলেন রেল শ্রমিক দলের নেতারা

প্রকাশ: ১৬:৪৭, ৫ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:৪২, ৫ আগস্ট ২০২৬

আহত মোস্তাকিমের চিকিৎসার খোঁজখবর নিলেন রেল শ্রমিক দলের নেতারা

সিলেটে আহত বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান চৌধুরী মোস্তাকিমকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

বুধবার আহত মোস্তাকিমের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ইমরুল কায়েস পলাশ, রেল শ্রমিক দল কারখানা শাখার সম্পাদক ও সিসিএস পরিচালক মো. আরিফ, প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহিন, অর্থবিষয়ক সম্পাদক নুর নবী, প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন সিলেট শাখার সম্পাদক মোজাম্মেল হক এবং আসন্ন রেলওয়ে কল্যাণ ট্রাস্ট নির্বাচনে শ্রমিক প্রতিনিধি প্রার্থী ও রেল শ্রমিক দল নারায়ণগঞ্জ শাখার যুগ্ম সম্পাদক আল আমিন।

এ সময় ইমরুল কায়েস পলাশ আহত চৌধুরী মোস্তাকিমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। উপস্থিত নেতৃবৃন্দও তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় শ্রমিক প্রতিনিধি প্রার্থী আল আমিন বলেন, *"আসন্ন রেলওয়ে কল্যাণ ট্রাস্ট নির্বাচনে শ্রমিক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারলে আহত ওয়েম্যান চৌধুরী মোস্তাকিমের কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্য সকল সুবিধা ও সহায়তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমি সবসময় তাদের পাশে থাকব।"

নেতৃবৃন্দ আহত মোস্তাকিমের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন