ঢাকা, বুধবার, ০৫ আগস্ট ২০২৬

২০ শ্রাবণ ১৪৩৩

ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন।

প্রকাশ: ১২:০৯, ৪ আগস্ট ২০২৬

ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন।

রাজশাহী থেকে ঢাকা অভিমুখী সিটি এক্সপ্রেস (৭৫৪) ট্রেনের একটি কোচ আজ সকাল ১১টা ৫ মিনিটে শহীদ এম. মনসুর আলী রেল স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়েছে।
 প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনের সামনের দিক থেকে ৬ নম্বর কোচের দুটি চাকা রেললাইন থেকে বিচ্যুত হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকারী (রিলিফ) ট্রেন ঈশ্বরদী থেকে এখনও রওনা দেয়নি। তবে অল্প সময়ের মধ্যেই উদ্ধার অভিযান পরিচালনার জন্য রিলিফ ট্রেনটি ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করবে বলে জানা গেছে।
এ ঘটনার কারণে ঢাকা অভিমুখী চিলাহাটি এক্সপ্রেস ও চিত্রা এক্সপ্রেস কিছুটা বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে উদ্ধার কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন বা দীর্ঘ বিলম্বের সম্ভাবনা কম থাকবে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন