শিরোনাম
ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ সংবাদদাতা :
প্রকাশ: ১২:২৩, ৬ আগস্ট ২০২৬
বাংলাদেশ রেলওয়ের নরসিংদী প্রকৌশল বিভাগে নবনিযুক্ত উপসহকারী প্রকৌশলী জনাব রিপন মিয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে।
নতুন কর্মস্থলে যোগদান উপলক্ষে আয়োজিত এ শুভেচ্ছা ও বরণ অনুষ্ঠানে সহকর্মীরা ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় উপস্থিত কর্মকর্তারা নবনিযুক্ত উপসহকারী প্রকৌশলী রিপন মিয়ার কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং নরসিংদীতে তাঁর দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. জুলহাস, টাইম কিপার কামাল হোসেন সরকার, বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের নরসিংদী শাখার সভাপতি আল আমিন ও সম্পাদক মো. রোমান মিয়াসহ প্রকৌশল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, রেলওয়ের নিরাপদ ও সুষ্ঠু কার্যক্রম পরিচালনায় প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে যাত্রীসেবা এবং রেলপথের সার্বিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা সম্ভব।
নবনিযুক্ত উপসহকারী প্রকৌশলী রিপন মিয়াকে ঘিরে সহকর্মীদের এমন আন্তরিক আয়োজন কর্মস্থলে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ বলে মনে করেন উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা।
শেষে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনার মধ্য দিয়ে নবনিযুক্ত উপসহকারী প্রকৌশলী রিপন মিয়াকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।