ঢাকা, শনিবার, ০৮ আগস্ট ২০২৬

২৩ শ্রাবণ ১৪৩৩

পদ্মা এক্সপ্রেসে অভিযান, ৫ লাখ টাকার হেরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ১২:৩০, ৭ আগস্ট ২০২৬

পদ্মা এক্সপ্রেসে অভিযান, ৫ লাখ টাকার হেরোইনসহ আটক ১

রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

বিশেষ পুলিশ সুপার, পাকশী রেলওয়ে জেলার ইনসিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে অভিযান শুরু করে ডিবি, পাকশী রেলওয়ে জেলার একটি দল। তথ্য অনুযায়ী, এক ব্যক্তি পদ্মা এক্সপ্রেসে হেরোইন বহন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

পরবর্তীতে ট্রেনটি সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানাধীন জামতৈল রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের আউটারে পৌঁছালে বিকেল ৬টা ৪০ মিনিটে ট্রেনের "জ" বগির করিডোরে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি সাদা পলিথিনে রাখা ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তি মো. সাজেদুল ইসলাম (৩৫)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আমতলা (খাসমহল) এলাকার বাসিন্দা।

এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তভার গ্রহণ করেছেন এসআই (নিঃ) শ্রীজীব অধিকারী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন