ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

৯ ভাদ্র ১৪৩৩

ইঞ্জিন সংকটে উপকূল এক্সপ্রেস বন্ধের খবর গুজব ও ‘ভিত্তিহীন’।

প্রকাশ: ১৪:০৩, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:০৩, ২৪ আগস্ট ২০২৬

ইঞ্জিন সংকটে উপকূল এক্সপ্রেস বন্ধের খবর গুজব ও ‘ভিত্তিহীন’।

ইঞ্জিন সংকটের কারণে অনির্দিষ্টকালের জন্য ৭১১/৭১২ নম্বর উপকূল এক্সপ্রেস বন্ধ ঘোষণা করা হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে এমন একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। তবে বাংলাদেশ রেলওয়ে বলছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৭১১/৭১২ নম্বর উপকূল এক্সপ্রেস ঢাকা–নোয়াখালী রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন। রেলওয়ের প্রকাশিত ট্রেন তালিকাতেও ট্রেনটি ৭১১/৭১২ নম্বর হিসেবে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ রেল নিউজকে বলেন, “এ ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। সকাল থেকে আমিও বিভিন্ন মাধ্যমে শুনছি, ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে এ ধরনের লেখা পোস্ট করা হচ্ছে। কিন্তু বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন।”

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট দেখে যাত্রীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে উপকূল এক্সপ্রেস অনির্দিষ্টকালের জন্য বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ৭১১/৭১২ নম্বর উপকূল এক্সপ্রেসের নির্ধারিত সাপ্তাহিক বন্ধের দিন রয়েছে। কিন্তু ইঞ্জিন সংকটের কারণে অনির্দিষ্টকালের জন্য ট্রেনটি বন্ধ—এমন কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘ইঞ্জিন সংকটে অনির্দিষ্টকালের জন্য উপকূল এক্সপ্রেস বন্ধ’ শিরোনামের পোস্টকে গুজব ও ভিত্তিহীন তথ্য হিসেবে দেখছে বাংলাদেশ রেলওয়ে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন