শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১:১২, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সাম্প্রতিক সময়ে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় ককটেল বিস্ফোরণ ও ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার পর রেলওয়ের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতা প্রতিরোধ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এরই অংশ হিসেবে রাজধানীর ঢাকা কমলাপুর রেলস্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, টঙ্গী রেলস্টেশন ও জয়দেবপুর রেলস্টেশনে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) সদস্যদের মোতায়েন করা হয়েছে।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, গুরুত্বপূর্ণ এসব স্টেশনে যাত্রীদের নিরাপত্তা, রেললাইন ও রেল স্থাপনা সুরক্ষা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্টেশন এলাকায় সন্দেহজনক ব্যক্তি ও বস্তুর ওপর নজরদারির পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা তৎপরতা চালানো হচ্ছে।
সাম্প্রতিক ঘটনাগুলোর পর রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা আরও জোরদারের অংশ হিসেবে এপিবিএন সদস্যদের এ মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ফলে রেলস্টেশন ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।