ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬

৯ শ্রাবণ ১৪৩৩

মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ছিল বোমা, খুললেই ঘটতো বিস্ফোরণ

প্রকাশ: ২১:৩৮, ২৪ জুলাই ২০২৬

মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে ছিল বোমা, খুললেই ঘটতো বিস্ফোরণ

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার মধ্যে সেট করা বোমা পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা।

 

শুক্রবার (২৪ জুলাই) রাতে মতিঝিলের শাপলা চত্বরের মেট্রোরেল স্টেশনের নিচের সড়কে এই ঘটনা ঘটে। এতে সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহাত হওয়ার খবর পাওয়া যায়নি।

 

এর আগে জানা যায়, মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ পরে নিশ্চিত করেছে এটি প্রেট্রোল বোমা ছিল না।

 

পুলিশ জানিয়েছে, এটি পাইপ বোমা ছিল। ছাতার ভেতরে সেট করা বোমা। কেউ ছাতাটি খুললেই বিস্ফোরণ ঘটে যেত। এতে প্রাণহানিও ঘটতে পারত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন