ঢাকা, শনিবার, ২৫ জুলাই ২০২৬

৯ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশ রেলওয়েতে অর্ধসহস্রাধিক কর্মচারীর পয়েন্টসম্যান পদে পদোন্নতি

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ০৯:৫৪, ২৪ জুলাই ২০২৬ | আপডেট: ১১:১৩, ২৪ জুলাই ২০২৬

বাংলাদেশ রেলওয়েতে অর্ধসহস্রাধিক কর্মচারীর পয়েন্টসম্যান পদে পদোন্নতি

বাংলাদেশ রেলওয়েতে একযোগে ৫২৫ জন কর্মচারীকে পদোন্নতি দেওয়া হয়েছে। ২৩ জুলাই ২০২৬ তারিখে মহাপরিচালকের কার্যালয় থেকে এ সংক্রান্ত দপ্তরাদেশ জারি করা হয়।
বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে পরিবহন বিভাগের ১৮তম গ্রেডভুক্ত (জাতীয় বেতন স্কেল-২০১৫) পয়েন্টসম্যান পদে নিয়মিতভাবে এদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তরা বাংলাদেশ রেলওয়েতে গেটকিপার, পোর্টার, রানিং রুম বেয়ারার, ডাক রানার, সীল ম্যান, কল বয়, ওয়েটিং রুম আয়া এবং ডব্লিউআরএ পদে কর্মরত ছিলো।
পদোন্নতিপ্রাপ্তদের  বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
এ পদোন্নতির মাধ্যমে মাঠপর্যায়ে রেলওয়ের জনবল ব্যবস্থাপনা ও পরিচালন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন