ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

রেলওয়ের মহাপরিচালকের রুটিন দায়িত্বে আল-ফাত্তাহ মো. মাসউদুর রহমান

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২১:৪১, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪১, ২০ সেপ্টেম্বর ২০২৬

রেলওয়ের মহাপরিচালকের রুটিন দায়িত্বে আল-ফাত্তাহ মো. মাসউদুর রহমান

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বিদেশ সফরে থাকাকালীন রুটিন দায়িত্ব পালন করবেন অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) আল-ফাত্তাহ মো. মাসউদুর রহমান।

রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের প্রশাসন-৫ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন আজ ২০ সেপ্টেম্বর বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এরপর ২১ থেকে ২৫ সেপ্টেম্বর জার্মানিতে অনুষ্ঠিতব্য ‘InnoTrans 2026’-এ অংশগ্রহণ করবেন তিনি।

মহাপরিচালক বিদেশ সফর শেষে দেশে ফিরে কাজে যোগদান না করা পর্যন্ত আল-ফাত্তাহ মো. মাসউদুর রহমান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের রুটিন দায়িত্ব পালন করবেন।

রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত ওই অফিস আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে।

উল্লেখ্য, আল-ফাত্তাহ মো. মাসউদুর রহমান বর্তমানে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন