ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

রাবি শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন রেলওয়ে কর্মকর্তারা

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০৩:১০, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:১১, ২১ সেপ্টেম্বর ২০২৬

রাবি শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন রেলওয়ে কর্মকর্তারা

সংগৃহীত ছবি

আইয়ুব আলী নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে হেনস্তা ও বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে রাজশাহী রেলওয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী আইয়ুব আলী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, চাচাকে রিসিভ করার জন্য রাজশাহী রেলওয়ে স্টেশনে যান আইয়ুব আলী। এ সময় স্টেশনে থাকা কয়েকজন রেলওয়ে কর্মচারীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই কর্মচারীরা তার ওপর হামলা করেন। বর্তমানে আইয়ূব আলী রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) চিকিৎসাধীন আছেন।

আইয়ুবের সহপাঠী রেদোয়ান ইসলাম বলেন, আইয়ুবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাকসুতে আনা হবে। এখন ওকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য মেডিকেলে নেওয়া হয়েছে। স্টেশনে আইয়ুবের চাচা-চাচি এসেছিলেন। তাদের নিতে গিয়েছিল আইয়ুব। সেখানেই হয়ত টিটির সঙ্গে কথা-কাটাকাটি হয়। যার ফলে বিষয়টি মারামারির পর্যায়ে যায়।

 

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে বারবার হামলার শাস্তি আদায়ের লক্ষ্যে ২ দাবিতে রাতে বিশ্ববিদ্যালয় স্টেশন বাজার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার।

 

দাবিগুলো হলো

১. আসামিদের রাত ১১টার মধ্যে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

২. রেল কর্তৃপক্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন