শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২:৩৫, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৩৫, ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় রেলপথ দিবস ও বাংলাদেশ রেলওয়ের ১৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী, যাত্রী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রেলকর্মী মো. সোহেল রানা।
১৫ নভেম্বর জাতীয় রেলপথ দিবস উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় মো. সোহেল রানা বলেন, ১৮৬২ সালের ১৫ নভেম্বর দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ট্রেন চলাচলের মধ্য দিয়ে এ অঞ্চলে রেলওয়ের ঐতিহাসিক যাত্রা শুরু হয়। সেই ঐতিহাসিক যাত্রার ১৬৪ বছর পেরিয়ে বাংলাদেশ রেলওয়ে আজ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিস্তৃত হয়েছে।
তিনি বলেন, দেশের যোগাযোগব্যবস্থা, অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনযাত্রায় বাংলাদেশ রেলওয়ের অবদান অনস্বীকার্য। দীর্ঘ এই পথচলায় রেলওয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
তিনি আরও বলেন, গৌরব, ঐতিহ্য ও ইতিহাসের ধারাবাহিকতায় বাংলাদেশ রেলওয়ের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপদ ও আধুনিক রেল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেলওয়ে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
জাতীয় রেলপথ দিবস ও বাংলাদেশ রেলওয়ের ১৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, যাত্রী ও শুভানুধ্যায়ীদের আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানান মো. সোহেল রানা।