ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৮ কার্তিক ১৪৩৩

রেলওয়ের প্রকৌশল বিভাগে ২৯ কর্মচারীর পদোন্নতি, অভিনন্দন জানাল কর্মচারী অ্যাসোসিয়েশন:

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:১৮, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:১৮, ১২ নভেম্বর ২০২৬

রেলওয়ের প্রকৌশল বিভাগে ২৯ কর্মচারীর পদোন্নতি, অভিনন্দন জানাল কর্মচারী অ্যাসোসিয়েশন:

বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের ২৯ জন কর্মচারী মেট পদ থেকে হেড মেট পদে পদোন্নতি পেয়েছেন। তাঁদের এ অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন ফারুক ও সাধারণ সম্পাদক মো. শাহীন এক অভিনন্দন বার্তায় পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীদের শুভেচ্ছা জানান।

 একই সঙ্গে তাঁদের পেশাগত জীবনের সাফল্য, দায়িত্ব পালনে নিষ্ঠা এবং ভবিষ্যৎ কর্মজীবনের সমৃদ্ধি কামনা করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ পদোন্নতি কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। পাশাপাশি তাঁরা আরও দক্ষতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে রেলওয়ের উন্নয়ন এবং যাত্রীসেবার মানোন্নয়নে অবদান রাখবেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি কমিটির সভার সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের ১৬তম গ্রেডের হেড মেট পদে শূন্য পদের বিপরীতে ২৯ জন কর্মচারীকে পদোন্নতি দিয়ে নিয়োগ প্রদান করা হয়।
সংশ্লিষ্টদের মতে, এ পদোন্নতি দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পাশাপাশি প্রকৌশল বিভাগের কর্মচারীদের পেশাগত অগ্রগতিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন