শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৬:০০, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০১, ১১ নভেম্বর ২০২৬
রেলওয়ে কর্মচারীদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি ঘোষণা, এসএসসিতে ১২ হাজার, এইচএসসিতে ২০ হাজার টাকা
বাংলাদেশ রেলওয়েতে কর্মরত স্থায়ী কর্মচারী ও কর্মকর্তাদের মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট।
গত ১১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপ-পরিচালক (প্রশাসন) জাহানারা ফেরদৌস ঝিনুক।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে মেধার ভিত্তিতে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
*কত টাকা, কতজন পাবেন*
পরীক্ষা বৃত্তির পরিমাণ সংখ্যা
এসএসসি / সমমান - সকল বিভাগে জিপিএ-৫ ১২,০০০/- টাকা ১২২ জন
এইচএসসি / সমমান - সকল বিভাগে জিপিএ-৫ ২০,০০০/- টাকা ৭৫ জন
প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা অনুযায়ী এসএসসিতে প্রথম ১২২ জন এবং এইচএসসিতে প্রথম ৭৫ জনকে এ বৃত্তি প্রদান করা হবে।
*কারা আবেদন করতে পারবেন*
১. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশ রেলওয়ের স্থায়ী কর্মচারী/কর্মকর্তা হতে হবে।
২. সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ২০২৬ সালে অনুষ্ঠিত এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ পেতে হবে।
*আবেদনের নিয়ম ও শেষ তারিখ*
আবেদনকারীকে নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী *১১ ডিসেম্বর ২০২৬ খ্রিস্টাব্দের* মধ্যে নিম্নোক্ত ঠিকানায় আবেদন পাঠাতে হবে:
> ব্যবস্থাপনা পরিচালক,
> বাংলাদেশ রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্ট,
> ব্লক-২, ২য় তলা, ইআরবি ভবন, ফলিংগ রোড, ফুলবাড়িয়া, ঢাকা।
আবেদন ফরম অত্র দপ্তর হতে সংগ্রহ করা যাবে। এছাড়া বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (www.railway.gov.bd) থেকেও ফরম ডাউনলোড করা যাবে।
*যা যা জমা দিতে হবে*
- পুত্র/কন্যার জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন এর ফটোকপি ও ০১ কপি ছবি
- প্রবেশপত্রের ফটোকপি
- সংশ্লিষ্ট পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি (অনলাইন)
- আবেদনকারী কর্মচারী/কর্মকর্তার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- যে ব্যাংকে EFT এর মাধ্যমে বেতন পরিশোধ করা হয় তার MICR চেকের ফটোকপি
নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।