শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:২১, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:২১, ১১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের ২৯ জন কর্মচারী মেট থেকে হেড মেট পদে পদোন্নতি পাওয়ায় তাঁদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কার্যকরী সভাপতি মো. জিয়াউর হাসান ও সিনিয়র সহ-সভাপতি মো. মুনসুর আলম পদোন্নতিপ্রাপ্ত ২৯ জনকে অভিনন্দন জানান। তাঁরা পদোন্নতিপ্রাপ্তদের কর্মজীবনের সাফল্য, দায়িত্ব পালনে নিষ্ঠা এবং আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিভাগীয় পদোন্নতি কমিটির সভার সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের ১৬তম গ্রেডভুক্ত হেড মেটের শূন্য পদের বিপরীতে ২৯ জন কর্মচারীকে পদোন্নতিপূর্বক নিয়োগ প্রদান করা হয়।