শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫:১৪, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৪, ১৫ নভেম্বর ২০২৬
জয়পুরহাটের পাঁচবিবিতে ঢাকাগামী 'চিলাহাটি এক্সপ্রেস' ট্রেনের নিচে কাটা পড়ে ষাটোর্ধ্ব এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে পাঁচবিবি রেললাইনের পাশে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটের দিকে পাঁচবিবি রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ওই বৃদ্ধা রেললাইন পার হতে গিয়ে বা ট্রেনের সামনে চলে আসেন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাঁচবিবি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পাওয়া যায় এবং বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।