ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

২ অগ্রাহায়ণ ১৪৩৩

লাকসামে এসএসএই (ওয়ে) সাইফুল্লাহ রিয়াদকে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩:১২, ১৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:১২, ১৬ নভেম্বর ২০২৬

লাকসামে এসএসএই (ওয়ে) সাইফুল্লাহ রিয়াদকে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা।

বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন লাকসাম শাখার নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এসএসএই (ওয়ে), লাকসাম-এর সাইফুল্লাহ রিয়াদকে।

এ সময় নেতৃবৃন্দের সঙ্গে রেলওয়ের বিভিন্ন দাপ্তরিক ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় লাকসাম সেকশনের কর্মচারীদের ছুটি, টিএ বিল এবং সেকশনের সার্বিক কর্মপরিবেশসহ বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধার বিষয় উঠে আসে।

আলোচনাকালে সাইফুল্লাহ রিয়াদ বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও সম্ভাব্য নাশকতা মোকাবিলায় রেলওয়ের নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সকল কর্মচারীকে নিজ নিজ ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এ বিষয়ে তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাহিত্যবিষয়ক সম্পাদক মোশারেফ হোসাইন, এলএন গ্যাং-০৭-এর নিজাম উদ্দিন, এলএন গ্যাং-০৬-এর মো. সাজ্জাদ হোসেন, এলসি গ্যাং-০৩-এর নুরুল আমিন, এলসি গ্যাং-০১-এর শাহ মুহাম্মদ ছাগির এবং এলসি-০৩-এর আলফাজসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন