ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

পারাবত এক্সপ্রেসে এসির যন্ত্রাংশ চুরি, ভৈরবে গিয়ে টের পেলেন অপারেটর

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১০:৪৩, ৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৩, ৪ নভেম্বর ২০২৬

পারাবত এক্সপ্রেসে এসির যন্ত্রাংশ চুরি, ভৈরবে গিয়ে টের পেলেন অপারেটর

পারাবত এক্সপ্রেসে এসির যন্ত্রাংশ চুরি, ভৈরবে গিয়ে টের পেলেন অপারেটর
‎
‎ঢাকা থেকে সিলেটগামী ৭০৯ আপ পারাবত এক্সপ্রেস ট্রেনের এসি কোচ থেকে কনডেনসার কয়েলের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে।
‎
‎জানা যায়, আজ ৪ নভেম্বর বুধবার সকালে ট্রেনটি ঘোড়াশাল স্টেশন অতিক্রম করার পর WJCC-1318 নম্বর কোচটি ঠান্ডা হচ্ছে না বলে এসি অপারেটরকে জানান দায়িত্বরত স্টুয়ার্ড। তখন ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। তাৎক্ষণিকভাবে মিটার দিয়ে কম্প্রেসার পরিমাপ করে ত্রুটি ধরা পড়ে।
‎
‎পরবর্তীতে সকাল ৮টা ১৪ মিনিটে ট্রেনটি ভৈরব বাজার জংশন স্টেশনে পৌঁছালে এসি অপারেটর অনিক কোচটির ছাদে উঠে এসি ইউনিট পরীক্ষা করেন। পরীক্ষায় দেখা যায়, কনডেনসার কয়েলের বিভিন্ন যন্ত্রাংশ ও কপার পাইপ কেটে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। 
‎ভৈরবে এসেই চুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
‎
‎রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, টঙ্গী থেকে নরসিংদী সেকশনের মধ্যে চলন্ত অবস্থায় এ চুরির ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনার ফলে ওই কোচের অর্ধেক অংশের যাত্রীরা প্রচণ্ড গরমে চরম দুর্ভোগের শিকার হন।
‎
‎বিষয়টি ট্রেনে দায়িত্বরত পরিচালক মলয় কুমার দে সহ রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অবস্থাতেই ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন