শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২:৪২, ৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪২, ৩ নভেম্বর ২০২৬
সম্প্রতি রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৪তম বোর্ড সভায় এই অস্থায়ী অনুমোদনের বিষয়টি চূড়ান্ত হয়। দীর্ঘমেয়াদি এই সমঝোতার আওতায় আগামী পাঁচ বছরের জন্য জমিটি ব্যবহার করতে পারবে প্রকল্প কর্তৃপক্ষ। তবে শর্ত অনুযায়ী, প্রতি বিঘায় মাসিক ৫০ হাজার টাকা হারে ভাড়া পরিশোধ করতে হবে এবং প্রথম বছরের ভাড়ার পুরো অর্থ অগ্রিম প্রদানসহ পরবর্তী ভাড়া প্রতি মাসের ৫ তারিখের মধ্যে রাজউকের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দিতে হবে।
রাজউক সূত্রে জানা গেছে, বরাদ্দকৃত এই জমি শুধু এমআরটি-১ প্রকল্পের নির্মাণ ইয়ার্ড হিসেবেই ব্যবহার করা যাবে; এর বাইরে অন্য কোনো বাণিজ্যিক বা তৃতীয় পক্ষের কাজে এটি ব্যবহার বা হস্তান্তরের কোনো সুযোগ নেই। নির্ধারিত পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পর নিজস্ব খরচে সেখানকার সমস্ত স্থাপনা বা মালামাল সরিয়ে রাজউককে জমি বুঝিয়ে দিতে হবে। এছাড়া নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত জমি দখল না করা এবং জমির রূপ পরিবর্তনে নিজ দায়িত্বে উন্নয়নকাজ চালালেও রাজউকের কাছে কোনো প্রকার ক্ষতিপূরণ দাবি করা যাবে না। কর্তৃপক্ষের জরুরি প্রয়োজন বা যেকোনো শর্ত লঙ্ঘিত হলে তাৎক্ষণিকভাবে এই বরাদ্দ বাতিল করার ক্ষমতাও সংরক্ষিত রেখেছে রাজউক।
#MRTLine1 #DhakaMetroRail #Purbachal #Rajuk #BangladeshRailway #InfrastructureDevelopment #DhakaNews #MassRapidTransit