শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০০:২৫, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:২৫, ২৮ অক্টোবর ২০২৬
পাবনা-ঢাকা-পাবনা রুটে চালুর অপেক্ষায় থাকা নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। প্রস্তাবিত তালিকায় পাবনা ও ঢাকা স্টেশনসহ মোট ১৩টি স্টেশন রয়েছে। এর মধ্যে জয়দেবপুর স্টেশনেও যাত্রাবিরতির প্রস্তাব করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীর কার্যালয় থেকে পাঠানো চিঠিতে ট্রেন দুটির যাত্রাবিরতি, নামকরণ ও সময়সূচি সংশোধনের প্রস্তাব তুলে ধরা হয়।
প্রস্তাবিত স্টপেজগুলো হলো—পাবনা, টেবুনিয়া, দাশুড়িয়া, ঈশ্বরদী, মাঝগ্রাম, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর, ঢাকা বিমানবন্দর ও ঢাকা।
চিঠিতে আরও বলা হয়েছে, জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতির প্রস্তাব এবং এর ফলে সময়সূচিতে যে পরিবর্তন আসবে, তা বিবেচনার জন্য সংশোধনী প্রস্তাব পাঠানো হয়েছে।