ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

১২ কার্তিক ১৪৩৩

পাবনা-ঢাকা রুটে নতুন দুই ট্রেনের প্রস্তাবিত নাম ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২০:৩৭, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩৭, ২৭ অক্টোবর ২০২৬

পাবনা-ঢাকা রুটে নতুন দুই ট্রেনের প্রস্তাবিত নাম ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’

পাবনা-ঢাকা-পাবনা রুটে চালুর অপেক্ষায় থাকা নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেনের নাম প্রস্তাব করেছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। ট্রেন দুটির নাম প্রস্তাব করা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।

রোববার (২৫অক্টোবর)গৌতম কুমার কুন্ডু,ডেপুটি চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম)মহাব্যবস্থাপক (পশ্চিম) এর পক্ষে
বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, রাজশাহী। চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীর কার্যালয় থেকে মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে  যাত্রাবিরতি ও সময়সূচি সংশোধনের প্রস্তাব তুলে ধরা হয়।

প্রস্তাব অনুযায়ী, ৮০৮ নম্বর ট্রেনটির নাম হবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং ৮০৭ নম্বর ট্রেনটির নাম হবে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। ট্রেন দুটি যমুনা সেতু হয়ে পাবনা ও ঢাকার মধ্যে চলাচল করবে।

এদিকে, নতুন ট্রেন পরিচালনার জন্য ভারত থেকে আনা ১৮টি কোচ ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে গত ১৬ অক্টোবর। বর্তমানে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় রয়েছে। এসব কোচ দিয়ে নতুন ট্রেন পরিচালনার প্রস্তুতি চলছে।

প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে সকাল ৮টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ২টা ১০ মিনিটে। অন্যদিকে, ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে পাবনায় পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।

তবে ট্রেন দুটির যাত্রাবিরতি ও সময়সূচি এখনো প্রস্তাবের পর্যায়ে রয়েছে। সংশোধনী প্রস্তাবটি অনুমোদনের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন