ঢাকা, রোববার, ২৬ জুলাই ২০২৬

১০ শ্রাবণ ১৪৩৩

মৃত স্বামীর কণ্ঠ শুনতে রোজ মেট্রোস্টেশনে ৮৫ বছরের বৃদ্ধা

প্রকাশ: ১৮:৪৬, ২৫ জুলাই ২০২৬

মৃত স্বামীর কণ্ঠ শুনতে রোজ মেট্রোস্টেশনে ৮৫ বছরের বৃদ্ধা

লন্ডনের মেট্রো স্টেশনে প্রতিদিন শোনা যায় পরিচিত ঘোষণা—‘মাইন্ড দ্য গ্যাপ’। কিন্তু এই ঘোষণাটি শুধু যাত্রীদের জন্য সতর্কবার্তা নয়, একজন স্ত্রীর কাছে এটি হয়ে উঠেছে প্রয়াত স্বামীর স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক আবেগঘন মাধ্যম।

স্বামী অসওয়াল্ড (অজওয়াল্ড) লরেন্স ছিলেন একজন থিয়েটার অভিনেতা। ১৯৫০ সালে লন্ডনের মেট্রোরেলের জন্য তার কণ্ঠে ‘মাইন্ড দ্য গ্যাপ’ ঘোষণাটি রেকর্ড করা হয়। ২০০৭ সালে তার মৃত্যুর পর থেকে স্ত্রী মার্গারেট ম্যাককলাম সেই কণ্ঠ শুনতেই মাঝে মাঝে মেট্রো স্টেশনে এসে বেঞ্চে বসে থাকেন।

বর্তমানে ৮৫ বছর বয়সী মার্গারেট পেশায় ছিলেন একজন চিকিৎসক। বয়সের ভারে প্রতিদিন স্টেশনে যেতে না পারলেও সুযোগ পেলেই তিনি এম্ব্যাঙ্কমেন্ট স্টেশনের নর্দার্ন লাইনের নর্থবাউন্ড প্ল্যাটফর্মে যান, শুধু স্বামীর কণ্ঠটি আরেকবার শোনার জন্য।

২০১২ সালের নভেম্বরে ডিজিটাল অ্যানাউন্সমেন্ট চালুর সময় পুরোনো রেকর্ডিংটি সরিয়ে দেওয়া হলে মার্গারেট গভীরভাবে মর্মাহত হন। পরে তিনি লন্ডন ট্রান্সপোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তারা পুরোনো রেকর্ডিংটি খুঁজে বের করে একটি সিডি তার হাতে তুলে দেয়।

এতেই শেষ নয়। মার্গারেটের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে কর্তৃপক্ষ এম্ব্যাঙ্কমেন্ট স্টেশনের নর্দার্ন লাইনের নর্থবাউন্ড প্ল্যাটফর্মে বিশেষভাবে আবারও অসওয়াল্ড লরেন্সের কণ্ঠে ‘মাইন্ড দ্য গ্যাপ’ ঘোষণা চালু করে। বহু বছর পেরিয়ে গেলেও সেই কণ্ঠ আজও প্রতিধ্বনিত হয় স্টেশনজুড়ে—যেখানে প্রতিটি ঘোষণার সাথে যেন ফিরে আসে এক দম্পতির অমলিন ভালোবাসার গল্প।

 

২০২২ সালে ম্যাগাজিন আইটি মিউজিয়াম লেখাটি প্রকাশ করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন