ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৪ কার্তিক ১৪৩৩

স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:০৪, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:০৫, ২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের সব ম্যাচ স্থগিত

স্পেনে ঘটে গেছে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা। দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছে। এজন্য এই সপ্তাহে অনুষ্ঠেয় কোপা দেল রের সবগুলো ম্যাচ স্থগিত করা হয়েছে।

স্পেনে ঘটে গেছে ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনা। দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছে। এজন্য এই সপ্তাহে অনুষ্ঠেয় কোপা দেল রের সবগুলো ম্যাচ স্থগিত করা হয়েছে।

যে দু'টি ট্রেনের ধাক্কা লেগেছে সেটির একটিতে ছিলেন ১৪৭ জন যাত্রী এবং অপরটিতে ছিলেন ৩৯৭ জন যাত্রী। এক বছরেরও কম সময়ের মধ্যে এটি স্পেনে দ্বিতীয় প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা।

বুধবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ৮০ জন আহত হয়েছে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের দেওয়া বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার শিকার সবার প্রতি সংহতি জানাতে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসরের প্রথম রাউন্ডে বুধবার মাঠে নামার কথা ছিল লা লিগার পাঁচটি দল লেভান্তে, আলাভেস, ভালেন্সিয়া, সেল্তা ভিগো ও রেয়াল বেতিসের।

স্পেনের ক্লাব ফুটবলের তিন পরাশক্তি রেয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ অবশ্য সরাসরি প্রতিযোগিতার শেষ বত্রিশে খেলবে।

বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ তাদের ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে এবং দুর্ঘটনার শিকার সবার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন