ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৩৯ জন নিহতে জামায়াত আমিরের শোক

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩:২২, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২২, ২৮ অক্টোবর ২০২৬

স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৩৯ জন নিহতে জামায়াত আমিরের শোক

স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৩৯ জন নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে এক পোস্ট দিয়ে তিনি এই শোক প্রকাশ করেন।

ফেসবুকে তিনি লেখেন, স্পেনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় অন্তত ৩৯ জন নিহত এবং আরও অনেকে আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে আমি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং স্পেনের জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করছি। এই ভয়াবহ দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত সবার প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি।

তিনি বলেন, আমি আশা করি আহত ব্যক্তিরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং চলমান উদ্ধার ও জরুরি মানবিক সহায় কার্যক্রমের মাধ্যমে বিপদগ্রস্ত সবার কাছে যথাসম্ভব সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই শোকাবহ মুহূর্তে বাংলাদেশ স্পেনের জনগণের পাশে রয়েছে এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করছে।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) ভোরে স্পেনে রাজধানী মাদ্রিদের দক্ষিণে তোলেদো প্রদেশের উর্দা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আঞ্চলিক সরকারের তথ্য অনুযায়ী, একই দিকে চলতে থাকা দুটি ট্রেনের একটি অন্যটির পেছনে ধাক্কা দেয়। সংঘর্ষের সময় সামনের ট্রেনটি থেমে ছিল। এতে দুটি বগি লাইনচ্যুত হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন