শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:২২, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:১৩, ২৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল (রেজি. নং- বি-১৭৬৫)-এর ওপেন লাইন শাখার রাজশাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মো. জুয়েল রেজা রাজা, সম্পাদক হিসেবে মো. রাসেল আহম্মেদ খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. দেলোয়ার হোসেন খান দায়িত্ব পেয়েছেন।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল
(রেজি. নং- বি-১৭৬৫) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রউফ। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম চান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব উপস্থিত ছিলেন।
এ সময় কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং রাজশাহী ওপেন লাইন শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে রাজশাহী ওপেন লাইন শাখায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং রেলওয়ের শ্রমিক ও কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সংগঠন আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট নেতাকর্মীরা আশা প্রকাশ করেন।