ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ রেলওয়ের ঐতিহ্যবিষয়ক স্মারক গ্রন্থের খসড়া পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:২৯, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:৩১, ২৮ অক্টোবর ২০২৬

বাংলাদেশ রেলওয়ের ঐতিহ্যবিষয়ক স্মারক গ্রন্থের খসড়া পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেলওয়ের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় অর্জন সংরক্ষণের লক্ষ্যে ‘বাংলাদেশ রেলওয়ের ঐতিহ্য’ বিষয়ক স্মারক গ্রন্থের প্রস্তুতকৃত খসড়া পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় স্মারক গ্রন্থের প্রস্তুতকৃত খসড়া পর্যালোচনা করা হয়। এতে বাংলাদেশ রেলওয়ের দীর্ঘদিনের ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য ও গৌরবময় অর্জন যথাযথভাবে সংরক্ষণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্মারক গ্রন্থটিকে আরও তথ্যসমৃদ্ধ, সুশৃঙ্খল ও মানসম্মত করতে খসড়া পরিমার্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ রেলওয়ের ঐতিহাসিক পথচলা, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ অর্জন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রে এ স্মারক গ্রন্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন