শিরোনাম
মোঃ মোতাহার হোসেন সরকার
প্রকাশ: ১০:০১, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:১৫, ২৯ অক্টোবর ২০২৬
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
বুধবার (২৮ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৬ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়। সিনিয়র সহকারী সচিব নাসরিনের স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, যাত্রী চাহিদা ও রেলওয়ের রাজস্ব আয় বিবেচনায় হিলি রেলওয়ে স্টেশনে দিনের বেলায় ৭৬৫ নম্বর আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস এবং ৮০৬ নম্বর আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে, হিলি রেলওয়ে স্টেশনে ট্রেন দুটির যাত্রাবিরতির বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দপ্তর থেকে গত ১৯ অক্টোবর রেলপথ মন্ত্রণালয়ে মতামত পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে ট্রেন দুটির যাত্রাবিরতির অনুমোদন দেওয়া হয়েছে।
তবে ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হওয়ার তারিখ ও সময়সূচি চিঠিতে উল্লেখ করা হয়নি।