ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার! রেলে নতুন বিশ্বরেকর্ড গড়ল যে ট্রেন

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০৯:৩৫, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৯:৩৫, ২৪ অক্টোবর ২০২৬

দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার! রেলে নতুন বিশ্বরেকর্ড গড়ল যে ট্রেন

দক্ষিণ আফ্রিকা তাদের রেল খাতে ভারী মালামাল পরিবহনে এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। দেশটির সার্বজনীন রেল সংস্থা প্রায় ৭.৬ কিলোমিটার দৈঘ্যের একটি সুবিশাল মালবাহী ট্রেন চালু করে বিশ্ব রেকর্ড গড়েছে।

লোহা সহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় খনিজ আকরিক দ্রুত পৌঁছে দিতে ট্রেনটিতে প্রায় ৩৭৫টি বগি বা ওয়াগন এবং বেশ কয়েকটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লোকোমোটিভ ইঞ্জিন ব্যবহার করা হয়। এত দীর্ঘ ও ভারী ট্রেন নিরাপদে পরিচালনার জন্য ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রেডিও যোগাযোগব্যবস্থা এবং স্বয়ংক্রিয় রিমোট ব্রেকিং প্রযুক্তি।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, একসাথে বিপুল পরিমাণ কাঁচামাল সরাসরি বন্দরে পরিব্হনের ফলে যাতায়াত ও সরবরাহ খরচ বহুলাংশে কমে আসবে। একই সাথে এটি দক্ষিণ আফ্রিকার সামগ্রিক রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন