ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

১৩ কার্তিক ১৪৩৩

যাত্রী চলাচলে বাধা দূর ও অগ্রাধিকার আসন নিশ্চিত করতে ডিএমটিসিএলের অভিযান।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩:১৪, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:১৫, ২৮ অক্টোবর ২০২৬

যাত্রী চলাচলে বাধা দূর ও অগ্রাধিকার আসন নিশ্চিত করতে ডিএমটিসিএলের অভিযান।

রাজধানীর মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। একই সঙ্গে মেট্রোরেলের কোচে অগ্রাধিকারপ্রাপ্ত যাত্রীদের জন্য নির্ধারিত আসনে বসার ব্যবস্থা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ডিএমটিসিএলের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদা আক্তারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান চলাকালে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ভাসমান দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এর মাধ্যমে স্টেশন এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল এবং চলাচলের উপযোগী পরিবেশ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়।

এ ছাড়া, মোবাইল কোর্ট চলাকালে মেট্রোরেলের কোচে নির্ধারিত অগ্রাধিকার আসনে (Priority Seat) অগ্রাধিকারপ্রাপ্ত যাত্রীদের বসার ব্যবস্থা নিশ্চিত করা হয়। বিশেষ করে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণ যাত্রীরা যাতে নির্ধারিত আসন ব্যবহারের সুযোগ পান, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মেট্রোরেল স্টেশন এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রবীণ যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন