Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/etcnews/railnews24.com/common/I18N/Arabic.php on line 229

ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

৯ আষাঢ় ১৪৩৩, ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

৫ বছরে ২৪ লাখ বৃক্ষ রোপণের লক্ষ্য বাংলাদেশ রেলওয়ের

সেলিমুর রহমান

প্রকাশ: ২৩:২৯, ২৩ জুন ২০২৬ | আপডেট: ২৩:৩০, ২৩ জুন ২০২৬

৫ বছরে ২৪ লাখ বৃক্ষ রোপণের লক্ষ্য বাংলাদেশ রেলওয়ের

ঢাকা, ২৩ জুন: আগামী পাঁচ বছরে সারা দেশে ২৪ লাখ বৃক্ষ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে চলতি বছরেই ১ লাখ ৬০ হাজার গাছের চারা রোপণ করা হবে।

মঙ্গলবার (২৩ জুন) মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ তথ্য জানানো হয়। কর্মসূচির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ে নিজস্ব পরিকল্পনার আওতায় দেশের বিভিন্ন স্থানে রেলওয়ের মালিকানাধীন অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করবে।

উদ্বোধনী দিনে সিরাজদিখানের চর গলগলিয়া মৌজায় প্রাথমিকভাবে ২৫০টি গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে ১০০টি ফলদ, ১০০টি বনজ এবং ৫০টি ঔষধি গাছ রয়েছে। বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ১৮ দশমিক ৭০ একর পতিত জমিতে পর্যায়ক্রমে আরও বৃক্ষরোপণ করা হবে।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ পদ্মা রেললিংক প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৩ জুন কক্সবাজারের ডুলাহাজরায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন