Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/etcnews/railnews24.com/common/I18N/Arabic.php on line 229

ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬

৯ আষাঢ় ১৪৩৩, ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অব্যবহৃত জমি হবে জনকল্যাণের সম্পদ : রেলমন্ত্রী শেখ রবিউল আলম

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১২:১০, ২৩ জুন ২০২৬ | আপডেট: ১২:১০, ২৩ জুন ২০২৬

অব্যবহৃত জমি হবে জনকল্যাণের সম্পদ : রেলমন্ত্রী শেখ রবিউল আলম

বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, “যে জায়গাটি যে উদ্দেশ্যে ব্যবহার করলে জাতির উন্নয়ন হয়, জাতি সমৃদ্ধ হয় এবং জাতীয় কল্যাণে ভূমিকা রাখে, সেই বিবেচনায়ই তা ব্যবহার করা হচ্ছে।”

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকালে ধলেশ্বরী রেলসেতু এলাকায় বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, দেশের পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করছে। রেলওয়ের অব্যবহৃত ও সম্ভাবনাময় জমিগুলোকে জাতীয় স্বার্থ ও জনকল্যাণে কাজে লাগানোর উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া স্থানীয় প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, নাগরিক সমাজের সদস্য এবং গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধন শেষে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং পরিবেশ সংরক্ষণে সকলের অংশগ্রহণের আহ্বান জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন