ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

১২ ভাদ্র ১৪৩৩

বিমানবন্দর রেলস্টেশনে ১৯০ বোতল অবৈধ ESKUF সিরাপসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২২:১৩, ২৭ আগস্ট ২০২৬

বিমানবন্দর রেলস্টেশনে  ১৯০ বোতল অবৈধ ESKUF সিরাপসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৯০ বোতল অবৈধ মাদক ESKUF COUGH সিরাপসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে জেলার ডিবি টিম।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের বাইরের গেটের সামনে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিক্রির উদ্দেশ্যে ১৯০ বোতল ESKUF COUGH সিরাপ বহনকালে ফারুক হোসেন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার ফারুক হোসেন একজন মাদক বিক্রেতা। অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

 

ঢাকা রেলওয়ে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন