ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

১৩ আশ্বিন ১৪৩৩

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ২৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

ফরহাদ হোসেন রাজ

প্রকাশ: ০৯:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:২৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ২৬ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রমজান আলী (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে পাবলিক টয়লেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রমজান আলী কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার মো. আব্দুল বারীর ছেলে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলাকালে সন্দেহভাজন রমজান আলীকে তল্লাশি করে তার কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন