শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১১:৫০, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন গেইটের সামনের সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাকা স্থাপনা নির্মাণ বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসী।
আজ শনিবার (২৬ সেপ্টম্বর) সকালে আখাউড়া উপজেলার সর্বস্তরের জনগণ ও পরিবহন শ্রমিকের ব্যানারে ষ্টেশন চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবী জানানো হয়। মানববন্ধনে পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী পেশার বহু মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. শাহজাহান চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর মোঃ মমতাজ মিয়া, অটো ইজি বাইক শ্রমিক সংগঠনের সভাপতি রুহুল আমিন।
বক্তারা বলেন, স্টেশন গেইটের সামনে সড়কের উপর পাকা ঘর নির্মাণ কাজ করছে। যা স্টেশনের সৌন্দর্য নষ্ট করছে। এতে ট্রেন যাত্রী ও যানবাহন চলাচলের সমস্যা হবে। নির্মাণ কাজে নিয়োজিত লোকজন বলছে ইনামুল হক ভূইয়া নামে এক ব্যক্তি ক্যান্টিন করার জন্য লীজ এনেছে। কিন্তু তিনি ফ্রান্স প্রবাসী। তাহলে তিনি কিভাবে লীজ পেলেন।
স্টেশন সড়কে পাকা ঘর নির্মাণ করলে পাবলিক প্লেস নষ্ট হবে। ষ্টেশনগামী যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটবে।
বিএনপি নেতা মো. শাহজাহান চৌধুরী বলেন, পার্কিংয়ের জায়গায় পাকা স্থাপনা করা হচ্ছে। এতে জনগণ দুর্ভোগ সৃষ্টি হবে।
আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মন্তাজ মিয়া বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ আপনারা আখাউড়াবাসীর দাবী মেনে নিয়ে ষ্টেশনের সৌন্দর্যহানি করে পাকা স্থাপনা নির্মাণ বন্ধ করুন। ক্যান্টিন বরাদ্দের স্থান উল্লেখ করা হয়েছে ওভাব্রীজের পাশে। সড়কে করা হচ্ছে কেন।
এ ব্যপারে জানতে চাইলে আখাউড়া রেলওয়ে ষ্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী বলেন, রেলওয়ের যথাযথ কর্তৃপক্ষ ইনামুল হককে ক্যান্টিন নির্মাণের বরাদ্দ দেওয়া দিয়েছে। এব্যাপারে এলাকাবাসীর আপত্তি থাকলে সেটা রেলওয়ে কর্তৃপক্ষের নিকট জানাতে পারে। ১৫ বাই ২০ ফুট সাইজ জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে বলে তিনি জানান।