শিরোনাম
প্রকাশ: ০৩:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:০৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক স্থানীয় নারী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেন রাবি রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। এ সময় ট্রেন থেকে ছোড়া পাথর এক নারীর পায়ে আঘাত করলে তিনি আহত হন।
স্থানীয়রা জানান, এটি রাবি রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের টানা তৃতীয় দিনের ঘটনা। এর আগে দুই দিনে পাথরের আঘাতে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটে। এবার আহত হলেন স্থানীয় এক নারী পথচারী।
টানা তিন দিন ধরে একই ধরনের ঘটনায় শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হওয়ায় রেলস্টেশন ও আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপ বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার পর আহত নারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলে নেওয়া হয়।