ঢাকা, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

১৯ কার্তিক ১৪৩৩

ধুমকেতু এক্সপ্রেসে মাদকবিরোধী অভিযান: ১ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১১:৩০, ৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩১, ৩ নভেম্বর ২০২৬

ধুমকেতু এক্সপ্রেসে মাদকবিরোধী অভিযান: ১ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মিলন (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পাকশী রেলওয়ে গোয়েন্দা শাখা। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জের মনসুর আলী রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে আউটারে চলন্ত ট্রেনে এ অভিযান পরিচালনা করা হয়।

পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপারের দেওয়া ইন্সিডেন্ট রিপোর্ট সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পাকশী রেলওয়ে গোয়েন্দা শাখার সদস্যরা রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের ‘ট’ বগিতে তল্লাশি চালান। এ সময় বগির পূর্ব পাশের করিডোরে থাকা মিলনকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। পরে তার পরিহিত ঘিয়ে রঙের গ্যাবার্ডিন প্যান্টের সামনের ডান পকেট থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মিলন রাজশাহীর গোদাগাড়ী থানার আলিপুর মহিশালবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. তোজাম্মেল।

এ ঘটনায় সিরাজগঞ্জ রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন