ঢাকা, রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

৮ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন রেলওয়ে সিসিএসের সদস্যরা, সুদের হার কমে ১১ শতাংশ।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১০:১১, ১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:১১, ১ নভেম্বর ২০২৬

৮ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন রেলওয়ে সিসিএসের সদস্যরা, সুদের হার কমে ১১ শতাংশ।

বাংলাদেশ রেলওয়ে  কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (সিসিএস) সদস্যদের জন্য ঋণের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ঋণের সুদের হার ১ শতাংশ কমিয়ে ১১ শতাংশ (সরল সুদ) করা হয়েছে। নতুন এ সিদ্ধান্তে আর্থিক প্রয়োজনে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঋণ গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হলো।

বাংলাদেশ রেলওয়ে সিসিএস লিমিটেডের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, সম্মানিত সদস্যদের চাহিদা ও আর্থিক প্রয়োজন বিবেচনায় ঋণের সর্বোচ্চ সীমা ৮ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। পাশাপাশি আগের সুদের হার থেকে ১ শতাংশ কমিয়ে ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, নতুন নির্ধারিত সুদের হার বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন ব্যাংকের ঋণের সুদের হারের তুলনায় ১ থেকে ৩ শতাংশ কম। ফলে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক প্রয়োজনে সিসিএস থেকে ঋণ নিয়ে সেবা গ্রহণ করতে পারবেন।

এদিকে, সিসিএসের সদস্যদের শেয়ারের বিপরীতে ২০ শতাংশ লভ্যাংশ প্রদান করা হয়। একজন সদস্য সর্বোচ্চ ৬০ হাজার টাকার শেয়ার ক্রয় করতে পারবেন।

এ বিষয়ে তথ্য নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ে সিসিএস লিমিটেডের ঢাকা অঞ্চলের পরিচালক মো. আরিফ বলেন, বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী সদস্যদের সুবিধা বিবেচনায় ঋণের সর্বোচ্চ সীমা ৮ লাখ টাকা এবং সুদের হার ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলক কম সুদে আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন