ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

১৫ কার্তিক ১৪৩৩

ভৈরব রেলওয়ে স্টেশনে যাত্রীদের মালামাল চুরির চেষ্টাকালে হাতেনাতে আটক, ৬ মাসের কারাদণ্ড

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

প্রকাশ: ১২:২৭, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:২৭, ৩০ অক্টোবর ২০২৬

ভৈরব রেলওয়ে স্টেশনে যাত্রীদের মালামাল চুরির চেষ্টাকালে হাতেনাতে আটক, ৬ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে যাত্রীদের মোবাইল ফোন, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা যায়, ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে অবস্থানরত সাধারণ যাত্রীদের মোবাইল ফোন, মানিব্যাগ ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরির চেষ্টা করছিলেন মো. শাহিন মিয়া (৩৫)। এ সময় তাকে হাতেনাতে আটক করে রেলওয়ে থানা পুলিশ।
পরবর্তীতে আটক ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


রেলওয়ে স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এমন তৎপরতাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। যাত্রীদের মালামাল চুরি ও ছিনতাই প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যাশা করছেন সাধারণ যাত্রীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন