ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

১৬ কার্তিক ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে কমলাপুর রেলস্টেশনে স্কাউট সদস্যদের অভিযান, অংশ নিলেন ৫৭ জন

ইমন খান| রেল নিউজ

প্রকাশ: ১৩:০৯, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:১০, ৩১ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে কমলাপুর রেলস্টেশনে স্কাউট সদস্যদের অভিযান, অংশ নিলেন ৫৭ জন

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের আশপাশে বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ স্কাউট।

আজ সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। এতে শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট দলসহ মোট চারটি মুক্ত দলের ৫৭ জন সদস্য অংশগ্রহণ করেন।

কার্যক্রমের অংশ হিসেবে কমলাপুর রেলস্টেশনের আশপাশের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

উল্লেখ্য, দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাজধানীর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। কোথাও জমে থাকা পানি থেকে এডিস মশার জন্ম হতে পারে। তাই বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও জনসমাগমস্থল নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কমলাপুর রেলস্টেশনের মতো গুরুত্বপূর্ণ জনবহুল স্থানে স্কাউট সদস্যদের এই উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার রোধে সম্মিলিতভাবে কাজ করা সম্ভব।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন