ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

৪ অগ্রাহায়ণ ১৪৩৩

রাজশাহী রেলওয়ে স্টেশনে আরএনবি এর বিশেষ অভিযান, উচ্ছেদ করা হলো নেশাখোর ও ভবঘুরেদের

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩:০৬, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:০৭, ১৮ নভেম্বর ২০২৬

রাজশাহী রেলওয়ে স্টেশনে আরএনবি এর বিশেষ অভিযান, উচ্ছেদ করা হলো নেশাখোর ও ভবঘুরেদের

রাজশাহী রেলওয়ে স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, যাত্রীসেবার মান উন্নয়ন এবং স্টেশন পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (RNB)।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম, পার্কিং এলাকা ও স্টেশন চত্বরে এ অভিযান পরিচালনা করেন RNB সদস্যরা।

অভিযানকালে স্টেশন এলাকায় অবস্থান করা বিভিন্ন ধরনের মাদকসেবী, ভবঘুরে ও অবৈধভাবে অবস্থানকারী হকারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় তাদের স্টেশন এলাকা থেকে বাইরে বের করে দেওয়া হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এ উদ্যোগের মূল লক্ষ্য হলো স্টেশন এলাকায় অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের অবাধ বিচরণ নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রেলওয়ে স্টেশনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখা।

সংশ্লিষ্টদের মতে, যাত্রীদের নির্বিঘ্নে চলাচল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্টেশনের সার্বিক নিরাপত্তা ও যাত্রীসেবার মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করছেন যাত্রীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন