শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৭:৫০, ১৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৫০, ১৭ নভেম্বর ২০২৬
রাজশাহী রেলওয়ে স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, যাত্রীসেবার মান উন্নয়ন এবং স্টেশনের পরিবেশ পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (RNB)।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাজশাহী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম, পার্কিং ও স্টেশন চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করেন RNB-এর সদস্যরা।
অভিযানকালে স্টেশন এলাকায় অবস্থানরত বিভিন্ন ধরনের নেশাগ্রস্ত ব্যক্তি, ভবঘুরে ও হকারদের সরিয়ে দেওয়া হয়। স্টেশন এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ, যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাই ছিল এ অভিযানের মূল উদ্দেশ্য।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এ উদ্যোগের ফলে স্টেশন এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্টেশনের নিরাপত্তা ও যাত্রীসেবার মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।