শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮:৪৩, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৩, ২০ নভেম্বর ২০২৬
কুষ্টিয়া শহরে বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত হয়েছেন। স্থানীয়রা বোমা বিস্ফোরণের কথা বললেও পুলিশ বলছে ককটেল।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের মজমপুর রেলগেটে একটি ভাঙারির দোকানের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত টোকাই সুমন ও ভাঙারির দোকানদার রহুল আমিনকে কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা সুমনের দাবি, তিনি সকাল থেকে বোতল ও জর্দার কৌটা কুড়িয়ে ব্যাগে ভরে একটি রিক্সায় করে মজমপুর রেলগেটে আসেন। পরে পাশের ভাঙারির দোকানে কুড়িয়ে আনা জিনিসগুলো বিক্রি করতে যান। এসময় ওই ব্যাগের ভিতর বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে তাদের দুই পাসহ বিভিন্ন স্থানে ক্ষত আঘাত লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, আহতরা ককটেল বহন করছিল না কি কুড়িয়ে পেয়েছিল তা যাচাই করা হচ্ছে।