ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

৬ অগ্রাহায়ণ ১৪৩৩

মরহুম আব্দুস ছোবাহানের স্মরণে রেল শ্রমিক দলের শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২০:২৪, ২০ নভেম্বর ২০২৬

মরহুম আব্দুস ছোবাহানের স্মরণে রেল শ্রমিক দলের শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম মোঃ আব্দুস ছোবাহানের রুহের মাগফেরাত কামনায় শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ঢাকাস্থ নেতৃবৃন্দের উদ্যোগে এ শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক ও রেল শ্রমিক দলের কার্যকরী সভাপতি মিজানুর রহমান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু।

এ ছাড়া উপস্থিত ছিলেন রেল শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস পলাশ, যুববিষয়ক সম্পাদক আহামুদুর রহমান টিটু, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম, প্রচার সম্পাদক মেজবাহ উল আলম ঝোলন এবং বিভাগীয় সমন্বয়ক জাহাঙ্গীর আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিএস ঢাকা ডিভিশনের পরিচালক মোহাম্মদ আরিফ।

শোকসভায় বক্তারা মরহুম মোঃ আব্দুস ছোবাহানের রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, শ্রমিক সংগঠনের একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে শ্রমিক সংগঠন একজন অভিজ্ঞ ও নিবেদিত সংগঠককে হারিয়েছে।

অনুষ্ঠানের শেষপর্বে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন