ঢাকা, রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

১১ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল নারীর

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:০২, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঝিনাইদহে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্রাণ গেল নারীর

এআই

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামের এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা। তিনি খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন।

স্থানীয় ও রেলস্টেশন সূত্রে জানা যায়, সকালে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি মোবারকগঞ্জ রেলস্টেশনে যাত্রাবিরতির পর পুনরায় চলতে শুরু করে। এ সময় রাবেয়া খাতুন ট্রেনে উঠতে গেলে অসাবধানতাবশত পা পিছলে প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকার নিচে চাপা পড়ে তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম হয়।

মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় ওই নারীকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন