শিরোনাম
প্রকাশ: ১৩:৫১, ১৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৩:৫১, ১৫ অক্টোবর ২০২৫
মোঃ মোতাহার হোসেন সরকার (ঠাকুরগাঁও):
গত ১৩ অক্টোবর (সোমবার) রেল নিউজে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ স্টেশন নিয়ে “বেহাল পীরগঞ্জ রেলওয়ে স্টেশন, অন্ধকারে যাত্রীদের দুঃসহ ভোগান্তি” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল—স্টেশনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলা ট্রেনে উঠানামার সময় যাত্রীদের মোবাইলের ফ্ল্যাশলাইট ব্যবহার করতে হয়, ফলে তারা চরম ভোগান্তিতে পড়েন।
নিউজ প্রকাশের পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। আজ বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দুপুরে স্টেশনের প্ল্যাটফর্ম ও আশপাশে নতুন বাতি স্থাপন করা হয়েছে।
এর ফলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা। তারা রেল নিউজ ও রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য।